কেশবপুর (যশোর) প্রতিনিধি: “রপ্তানীমুখি প্রাণীসম্পদে গড়বো দেশ“ এই প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে প্রানীসম্পদ সপ্তাহ ২০২৬ উৎযাপন উপলক্ষে উদদ্ধোনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার মোঃ আব্দুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর জামায়াতের আমির প্রভাষক মোঃ জাকির হোসেন ও এনসিপির উপজেলা শাখার আহবায়ক মোঃ সম্রাট হোসেনসহ উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগণ। আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।