দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ


কেশবপুর (যশোর) প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।